করোনা আক্রান্ত আমির - The News Lion

করোনা আক্রান্ত আমির

 


দি নিউজ লায়নঃ   করোনা আক্রান্ত বলিউড পারফেকশনিস্ট আমির খান। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর আমির খান সব নিয়ম মেনে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তিনি সুস্থ আছেন। সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের সবার উচিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য পরীক্ষা করা।’  


আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমার শুটিং চলাকালে করোনায় আক্রান্ত হন আমির।  এ উপলক্ষ্যে সমস্ত কর্মীকে ছুটি দিয়ে দিয়েছেন আমির। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর ‘লাল সিংহ চড্ডা’ সিনেমার বাকি অংশের শুটিং করবেন বলে জানা যায়। 


মার্চ মাসে নতুন করে একের পর এক বলিউড তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। রণবীর কাপুর, মনোজ বাজপেয়ী, সঞ্জয়লীলা বানসালি, রণবীর সোওরি, আশীষ বিদ্যার্থী ও সতীশ কৌশিকের পর এবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আমির খান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.